ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাজুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে দ্রুত সংস্কার করে একটি আধুনিক মানের টার্মিনালে রূপান্তর করা হবে। একই সাথে পরিবহন শ্রমিকদের কল্যাণে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা ও তাঁদের সন্তানদের শিক্ষার জন্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাঁকে দেওয়া এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। তাঁদের জীবনমান উন্নয়ন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তাসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।"
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। আরও বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশীদ ও শ্রমিক নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এবং বর্তমান আহ্বায়ক কমিটির অর্থ সচিব মো. রাশেদুজ্জামান বিপ্লবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। টার্মিনাল আধুনিকায়নের ঘোষণার পর উপস্থিত শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ