ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শুভ সরকার, নড়াইল: নড়াইলে পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম জন্মতিথি এবং বার্ষিক উৎসব-২০২৬ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, নড়াইলের উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, শ্রী রামকৃষ্ণের জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা এবং মহাপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. নূর-ই-আলম সিদ্দিকী এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ নড়াইল শাখার সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ।
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, চাঁদপুর-এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর ও নড়াইল রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক নড়াইল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার এবং নড়াইল রামকৃষ্ণ মিশনের উপাধ্যক্ষ স্বামী আরাধনানন্দ। আলোচনা সভায় বক্তারা শ্রী রামকৃষ্ণের 'যত মত তত পথ' বাণীর তাৎপর্য এবং আধুনিক সমাজে তাঁর আধ্যাত্মিক দর্শনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মূল জন্মতিথি উপলক্ষে আশ্রমে বিশেষ পূজা, হোম-যজ্ঞ, পুষ্পাঞ্জলি, রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ভজন সংগীতের আয়োজন করা হয়েছিল। রোববারের এই বার্ষিক উৎসবে নড়াইল জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থী অংশগ্রহণ করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ