সন্ত্রাসবিরোধী আইনে কালকিনিতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য সুমন মোল্লা এবং কালকিনি উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি দিদার মোল্লা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম মিনাজদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, গ্রেপ্তার দিদার মোল্লা পূর্বের একটি মামলার এজাহারভুক্ত আসামি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতা এবং নৈরাজ্য প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা