জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) আজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ বিকেলের এই ইফতার মাহফিলে যোগ দেওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে দল দুটির মধ্যকার যোগাযোগ আরও দৃশ্যমান হলো।

গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী তাদের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ইফতার মাহফিলে অংশ নেওয়ার আগে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যস্ত সময় কাটাবেন সরকারপ্রধান। সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন