ফেনী আ: লীগ নেতা ভাইস চেয়ারম্যান মহিম গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
ফেনী আ: লীগ নেতা ভাইস চেয়ারম্যান মহিম গ্রেপ্তার

এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: রাজধানী ঢাকার একটি বাসা থেকে ফেনীর পরশুরাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকার খিলগাঁও থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি পরশুরাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ফেনী জেলা পরিষদের সাবেক সদস্য।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে শফিকুল হোসেন মহিম হঠাৎ অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন স্থানীয় সমর্থক তাঁকে শনাক্ত করে আটকে রাখে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন