আওয়ামী এমপি মাহফুজুর রহমান ঢাকায় গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে তাঁর ছেলে মাহিম রহমান জানান, সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে ডিবি পুলিশ তাঁকে বাসা থেকে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, মাহফুজুর রহমান মিতা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সন্দ্বীপ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বাবা প্রয়াত মোস্তাফিজুর রহমানও একই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এআইএল/সকালবেলা