পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী ও উপজেলা জামায়াতের আমির সুজাউল। এ ছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, আটাপাড়া বিওপির সুবেদার অমরেশ, আনসার-ভিডিপি কর্মকর্তা নুরুন্নবী, পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস এবং পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক গোলশান আরা গ্যালিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কৃষকদের জন্য সারের সংকট সৃষ্টি, কৃত্রিম সংকট তৈরি কিংবা সার নিয়ে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।
এআইএল/সকালবেলা