ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আল্লাহ তাঁকে ধৈর্য ধরার ক্ষমতা দিন, যেন তিনি নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শান্ত থাকেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, বিরোধীপক্ষের কিছু দল পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রভাবিত ও বানচালের চেষ্টা করছে।
মির্জা আব্বাস আশঙ্কা প্রকাশ করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা হতে পারে। তিনি বলেন, “নিজেদের কাজের দায় অন্যের ওপর চাপানো হচ্ছে, কারণ তারা বর্তমানে ক্ষমতায় আছে।”
তিনি প্রশ্ন তুলেছেন, “যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে ‘দেখে নেবার’ হুমকি দিতে পারে?” তার ভাষ্য অনুযায়ী, সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানো লোকদের কারণে তারা চাইলে নির্বাচনের ফল ম্যানিপুলেট করতে পারছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ