সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ১২ ফেব্রুয়ারির গণভোটকে সামনে রেখে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তাঁর এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানিয়েছেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই ভাষণের আয়োজন করা হয়েছে। ভাষণে নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা এবং নির্বাচন নিয়ে তাঁর দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা চলছে। আজ নাহিদ ইসলাম ছাড়াও সন্ধ্যা ৬টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর এবং আগামীকাল সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এনসিপি প্রধানের এই ভাষণে মূলত তরুণ প্রজন্মের ভূমিকা, ইনসাফ কায়েম এবং বিগত দীর্ঘ সময়ের রাজনৈতিক অচলাবস্থা ভেঙে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ডাক থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন