ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বনানীতে তারেক রহমানের উপস্থিতিতে এক পথসভায় তিনি এই ঘোষণা দেন।
মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েত উল্লাহ মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন, “আমি তারেক রহমানকে সমর্থন জানিয়ে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশে উনার চেয়ে যোগ্য প্রার্থী আর কেউ নেই। আজ থেকে আমি এবং আমার সমর্থকরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করব।” ঘোষণার পর তারেক রহমান তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কুশল বিনিময় করেন।
তারেক রহমান নিজে ঢাকা-১৭ আসনের প্রার্থী হওয়ায় এই আসনে ভোটার ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। কাজী এনায়েত উল্লাহর প্রার্থিতা প্রত্যাহারের ফলে এই আসনে ধানের শীষের অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
পথসভায় তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “ঢাকা-১৭ আসনের মানুষের সেবক হিসেবে আমি কাজ করতে চাই। এই এলাকাকে একটি নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আপনারা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবেন।”
| আজকের তারিখঃ বঙ্গাব্দ