বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সাইদ পান্থ, বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

এ সময় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে বিএনপির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে দলের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন