কটিয়াদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
কটিয়াদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন।

বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কটিয়াদী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক আদর্শ তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন