হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি রাজধানী ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। সেখানে পৌঁছানোর পর রাষ্ট্রপতি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং টুকুর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাষ্ট্রপতির হাসপাতাল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতি চিকিৎসকদের কাছ থেকে রোগীর স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জ্বর, সর্দি ও কাশির তীব্রতা বাড়লে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
এআইএল/সকালবেলা