রেডিসন ব্লুতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ণ
রেডিসন ব্লুতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

মোহাম্মদ সোহেল রানা, চট্টগ্রাম ব্যুরো: এক দিনের সংক্ষিপ্ত সফরসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান এবং চট্টগ্রাম বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত বিশেষ সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দেন।

রেডিসন ব্লু চত্বরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে হোটেলটির বলরুমে আয়োজিত সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং ১১টি অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন