সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানীর খোঁজ নিতে তাঁর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানীর খোঁজ নিতে তাঁর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: পিএমও

অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের বর্ষীয়ান নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) অসুস্থ খালেদা রব্বানীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ১৯টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’-এর ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রীয় কর্মসূচি শেষ করেই তিনি সরাসরি বর্ষীয়ান নেত্রীর বাসভবনে যান তিনি। সেখানে তিনি কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

মন্তব্য করুন