সারা দেশের মসজিদের তালিকা ও ইমাম-মুয়াজ্জিনদের তথ্য চেয়েছে ইসলামিক ফাউন্ডেশন

সারা দেশের মসজিদের তালিকা ও ইমাম-মুয়াজ্জিনদের তথ্য চেয়েছে ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের সকল মসজিদের তালিকা প্রস্তুত এবং সেখানে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে অবস্থিত সকল মসজিদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং দায়িত্বরত জনবলের তথ্য সংগ্রহের লক্ষ্যে একটি বিশেষ ছক সরবরাহ করা হয়েছে। দেশের প্রতিটি বিভাগ ও জেলায় অবস্থিত সকল মসজিদের তালিকা সেই ছক অনুযায়ী প্রস্তুত করে আগামী ২ মার্চের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের ই-মেইল ঠিকানায় (ifacoordinationmosque@gmail.com) সফট কপি পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, এই তালিকা প্রস্তুতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ বা অর্থ পরবর্তীতে প্রদান করা হবে। দেশের ধর্মীয় অবকাঠামো ও এর সাথে সংশ্লিষ্ট জনবলের সঠিক পরিসংখ্যান নিরূপণ এবং প্রশাসনিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন