ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ জামায়াতে ইসলামী এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। সোমবার (২ মার্চ) রাত ১০টায় রাজধানীর বড় মগবাজারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়ে বক্তব্য প্রদানের লক্ষ্যে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। তবে ঠিক কী বিষয়ে এই সংবাদ সম্মেলন, সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া ঘরোয়া রাজনীতি ও নির্বাচন পরবর্তী বিভিন্ন ইস্যু নিয়েও দলটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ