ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বাধীন সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে চারটি সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি একটি অনলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।
অধ্যাপক কার্জন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করার অভিযোগে ড. ইউনূস ও তাঁর সহযোগীদের বিচার হওয়া উচিত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পাদিত বিভিন্ন চুক্তিকে চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তিনি মনে করেন। এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি ভাঙচুর ও নথিপত্র নষ্টের ঘটনায় তিনি একটি পৃথক মামলা করবেন বলে জানান। তাঁর প্রশ্ন, দেশি-বিদেশি কার ইন্ধনে এই ঘটনা ঘটেছে এবং অন্তর্বর্তী সরকারের কারা এটি হতে দিয়েছেন, কেন সেখানে পুলিশ বা সেনাবাহিনী সুরক্ষা দিতে যায়নি তা তদন্ত হওয়া প্রয়োজন।
আইনি জটিলতার বিষয়ে তিনি আরও বলেন, গত ১৮ মাসে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে যা অত্যন্ত অস্বাভাবিক। বিবিসির একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৩২টিই বর্তমানে অনিশ্চয়তার মুখে রয়েছে। এই বিপুল সংখ্যক অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তা এবং এর আইনি বৈধতা নিয়েও তিনি আদালতে প্রশ্ন তুলবেন বলে জানান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ