ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর কার্যালয়ে অফিস করেছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেনানিবাসে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।
প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর প্রধানগণ তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দায়িত্ব গ্রহণের পর সশস্ত্র বাহিনী বিভাগে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম।
অফিসের প্রথম দিনেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পদোন্নতিপ্রাপ্ত দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত এই দুই কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। ব্যাজ পরিধান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে দিকনির্দেশনা প্রদান করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ