রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন
সকালবেলা প্রতিবেদন: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সোমবার (২৪ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তায় চীনা প্রেসিডেন্ট উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের সুসংহত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ প্রতিবেশী দেশ। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অপরকে সম্মান করেছে, সমতার ভিত্তিতে আচরণ করেছে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে।
শি জিনপিং আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরিবর্তন সত্ত্বেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সময়ের পরিক্রমায় আরও শক্তিশালী হয়েছে। তিনি নতুন রাষ্ট্রপতির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ বৃদ্ধি এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় বহুমুখী সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ প্রচেষ্টার মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের পথচলা আরও সুদৃঢ় হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্ট।
এআইএল/যুগান্তর
|