জানা গেল বাংলাদেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ

জানা গেল বাংলাদেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ

বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে মুসলিমদের সিয়াম-সাধনার পবিত্র রমজান মাস। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হওয়ার সম্ভাব্য দিন হতে পারে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি), যা চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

সাধারণত, মধ্যপ্রাচ্যেই রোজা শুরুর পরের দিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। তাই বাংলাদেশে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অথবা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)। সম্ভাব্য ঈদুল ফিতর ২১ মার্চ।

বাংলাদেশ ও ভারতের রমজান ঘোষণা চাঁদ দেখা বা হিলালের ওপর নির্ভরশীল। শাবান মাসের ২৯তম রাতে সূর্যাস্তের পর আকাশ পর্যবেক্ষণ করে চাঁদ দেখা গেলে পরদিন থেকে রোজা শুরু হয়, না দেখা গেলে শাবান মাস পূর্ণ ৩০ দিন ধরে নেওয়া হয়।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অমাবস্যা। খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা বেশি বুধবার রাত (১৮ ফেব্রুয়ারি)। আবহাওয়া ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শেষ হতে পারে ১৯ বা ২০ মার্চ।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন