ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শনিবার এই তথ্য জানিয়েছেন।
আজ সকাল সোয়া ১০টা পর্যন্ত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ ভোট দিয়েছেন। এছাড়া ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে জমা হয়েছে, যার মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি রিটার্নিং কর্মকর্তারা পেয়েছেন।
দেশের অভ্যন্তরেও (আইসিপিভি) পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে। এ পর্যন্ত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৮১ হাজার ৭ জন ব্যালট গ্রহণ করেছেন, ৩ লাখ ২১ হাজার ৬৯৫ ভোট দিয়েছেন এবং ২ লাখ ৭৬ হাজার ২৭২ ব্যালট ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা ৮৩ হাজার ৯৪২টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান জানিয়েছেন, দেশে ও প্রবাসে মিলিয়ে এবারের নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ