নতুন মন্ত্রিসভায় থাকছেন না: স্পষ্ট করলেন আসিফ নজরুল

নতুন মন্ত্রিসভায় থাকছেন না: স্পষ্ট করলেন আসিফ নজরুল

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় থাকছেন না বলে স্পষ্ট জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘আপনি পরবর্তী মন্ত্রিসভায় থাকছেন—এমনটি শোনা যাচ্ছে’—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রশ্নই আসে না।”

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ নজরুলকে নিয়ে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও দাবি করা হচ্ছিল, বিএনপির নতুন মন্ত্রিপরিষদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চার সদস্যকে দেখা যেতে পারে।

সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামও আলোচনায় আসে। এমনকি টেকনোক্র্যাট কোটায় তার মন্ত্রী হওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছিল। তবে নিজ বক্তব্যের মাধ্যমে এসব জল্পনা একেবারেই নাকচ করে দিয়েছেন তিনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন