কলাবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে এস এম জিলানীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

কলাবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে এস এম জিলানীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, এই ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতীক ৬ হাজার ১১১ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে।

শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সঞ্জয় মজুমদার, কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “আমি নির্দিষ্ট কোনো দলের নয়, আমি সকলের এমপি। সবাইকে সঙ্গে নিয়ে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে আমি আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করি।”

পি.বি/সকালবেলা

মন্তব্য করুন