ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার ও সচিবালয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যম সংশ্লিষ্টদের এই ইতিবাচক বার্তা দেওয়া হয়।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রিজাইডিং অফিসার ও নির্দিষ্ট কয়েকজন নিরাপত্তা সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশনার ফলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনগুলো ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয়।
তীব্র প্রতিবাদের মুখে সোমবার দুপুরে ইসি জানায়, সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহের সুবিধার্থে এই বিধিমালা পুনর্বিবেচনা করা হচ্ছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানান, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ ও ভোটকক্ষের শৃঙ্খলা রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হলেও সাংবাদিকদের ক্ষেত্রে এটি শিথিল করার বিষয়ে আলোচনা চলছে। ইসি আশ্বস্ত করেছে যে, কার্ডধারী সাংবাদিকরা তাঁদের পেশাগত কাজে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার বা গোপন বুথের ছবি তোলা যাবে না।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই আভাসকে স্বাগত জানালেও রাজনৈতিক দলগুলো চূড়ান্ত প্রজ্ঞাপনের অপেক্ষা করছে। ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম জানিয়েছেন, লিখিতভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা সজাগ রয়েছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ