ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ রাব্বিউল হাসান রানা, কালাই উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বিশাল নির্বাচনী জনসভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালাই মইনুদ্দিন হাই স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-২ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সচিব ও ঢাকার সাবেক ডিসি জনাব আব্দুল বারী বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর এলাকার কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে আমি বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, জয়পুরহাট-২ আসনকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায় মুখিয়ে আছে। ধানের শীষকে বিজয়ী করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল গড়ানোর আগেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। পুরো স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সভাটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুল বারীর সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর এস এম রাশেদুল আলম (দাঁড়িপাল্লা) ও এবি পার্টির এস এম জাহিদ (ঈগল)। ভোটের মাত্র তিন দিন আগে এই বিশাল জনসভা আব্দুল বারীর পক্ষে এক বড় ধরণের গণজোয়ার সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ