শুরু হচ্ছে ইসলামী অর্থনীতির ওপর এসএআরসির বিশেষ সার্টিফিকেট কোর্স
আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: আধুনিক ও ইসলামি অর্থনীতি, ব্যাংকিং এবং ফিনটেক বিষয়ে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে ৮ সপ্তাহব্যাপী বিশেষ ‘সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক ইকোনমিক্স’ (ব্যাচ-০৩)-এর আয়োজন করেছে শারীয়াহ অ্যাডভাইজারি অ্যান্ড রিসার্চ কাউন্সিল (এসএআরসি)।
আগামী ০৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত অফলাইন ও অনলাইনে গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজধানীর মিরপুর-১-এর সেকশন-১, ব্লক-এফ, রোড-০৬, প্লট-০২ (আননুরী মসজিদের উত্তর পাশে)-এ অবস্থিত এসএআরসি কার্যালয়ে সরাসরি এবং অনলাইনে দেশ-বিদেশের প্রশিক্ষণার্থীরা এতে অংশ নিতে পারবেন।
৮ সপ্তাহের এই কোর্সে মোট ১৪টি গুরুত্বপূর্ণ মডিউল অন্তর্ভুক্ত করা হয়েছে: ১. ইসলামী অর্থনীতি: পরিচিতি, পরিধি ও বৈশিষ্ট্য। ২. ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি। ৩. পুঁজিবাদ ও সমাজতন্ত্র: পরিচিতি, ক্রমবিকাশ ও নেতিবাচক প্রভাব। ৪. সম্পদ ও আয়ের নীতিমালা: ইসলামী অর্থনীতিতে আয়-ব্যয়ের নিয়ম। ৫. মুদ্রাবাজার ও মূল্যস্ফীতি: উৎপত্তি, ক্রমবিকাশ ও মুদ্রাস্ফীতি। ৬. ফিনটেক ও ইসলামী ফিনটেক। ৭. পুঁজিবাজার ও ইসলামী অর্থনীতি: পুঁজিবাজারের পরিচিতি, কার্যক্রম ও ভূমিকা। ৮. ভূমিনীতি ও শ্রমনীতি: ইসলামী অর্থব্যবস্থায় ভূমি ও শ্রমের সঠিক রূপরেখা। ৯. রাষ্ট্রের ভূমিকা ও সামাজিক অর্থনীতি: যাকাত, ওয়াকফ, মাইক্রোক্রেডিট এবং সরকারের ভূমিকা।
কোর্সে বিশ্বমানের শারীয়াহ স্ট্যান্ডার্ড অনুসরণে অভিজ্ঞতা সম্পন্ন ও গবেষক আলেম-ওলামাগণ ক্লাস নেবেন। প্রশিক্ষক হিসেবে থাকছেন— মুফতি মাসুম বিল্লাহ: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এসএআরসি এবং সদস্য, বিএসইসি শরীয়াহ বোর্ড। ড. জাহিদুজ্জামান: চীফ অপারেটিং অফিসার, এথিক্যাল মাইক্রোফাইন্যান্স ব্যাংকিং (আমেরিকা) এবং ফিনটেক ও ইসলামী ব্যাংকিং বিশেষজ্ঞ। শেখ লুতফুল কাবীর: অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মুফতি আব্দুল হামিদ: সার্টিফাইড শরীয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (আওফি, বাহরাইন) ও ইমাম, লন্ডন। আব্দুল্লাহ আল মাহফুজ (এফসিএ): ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজর, এসএআরসি। এছাড়া আরও রয়েছেন মুফতি মাহমুদুর রহমান, মুফতি ইলিয়াস হোসাইন, মুফতি আব্দুর রহমান হোসাইনী, মুফতি মাহমুদুল হক, মুফতি আমীমুল এহসান রাহমানী এবং মুফতি মুহাম্মাদ আল আউয়াল।
প্রশিক্ষণার্থীদের প্রতিটি ক্লাসের স্লাইড, ভিডিও ও প্রয়োজনীয় শিট প্রদান করা হবে। কোর্স শেষে এমসিকিউ (MCQ) পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের পর সার্টিফিকেট প্রদান করা হবে।
সাধারণ শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড়ে কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। তবে নিয়মিত স্টুডেন্ট এবং এসএআরসির অ্যালামনাইদের জন্য কোর্স ফি ১,০০০ টাকা।
কোর্সটিতে অংশগ্রহণে আগ্রহীদের দ্রুত নিবন্ধনের অনুরোধ করা হয়েছে, কারণ আসন সংখ্যা সীমিত।
যোগাযোগের মাধ্যম: ইমেইল: sarcbd.com@gmail.com। মোবাইল: 01916-189210 (মুফতি আমীমুল ইহসান), 01779-105322 (মুফতি মুহাম্মাদ আল আউয়াল)।
এআইএল/সকালবেলা
|