মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে ৯০০ ছাতা বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে ৯০০ ছাতা বিতরণ

রাসেল শেখ, মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১২ নম্বর গোহালা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৯০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস নিজ উদ্যোগে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

সোম ও মঙ্গলবার (৩ ও ৪ আগস্ট) দুই দিনব্যাপী ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাতে এসব ছাতা তুলে দেওয়া হয়।

ছাতা বিতরণকালে স্থানীয় বিএনপি নেতা কাজী বদরুল আলম টুলু, তারা মিয়া, ফোরকান কাজী, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মশিউর রহমান, রিমাচ হোসেন, দুলু কাজী ও শিমুল কাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস বলেন, "গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের অনুপ্রেরণা ও নির্দেশে কোমলমতি শিক্ষার্থীদের বর্ষার দুর্ভোগ লাঘবে এই ছাতা উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও গোহালা ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে যেকোনো জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন