সিরাজগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে মাদকবিরোধী সভা

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে মাদকবিরোধী সভা

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী মোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী কমিটির সদস্য এবং বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাতিয়ানতলী মোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাছিমা খাতুন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ও ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম।

এছাড়াও আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের মাদকবিরোধী কমিটির সদস্য ও সহকারী শিক্ষক মো. সুলতান মাহমুদ, শিক্ষক প্রতিনিধি মো. হারুন অর রশিদ, অভিভাবক প্রতিনিধি মো. নুর হোসেন এবং উক্ত কমিটির সদস্য সচিব ও মনোনীত শিক্ষক মোছা. রোজিনা খাতুন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয়ে গঠিত ৫ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী কমিটির সভাপতিসহ সকল সদস্যদের প্রতি মাসে অন্তত একটি সচেতনতামূলক সভা আয়োজনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন স্লোগানসংবলিত জ্যামিতি বক্স ও লিফলেট বিতরণ করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন