ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ সেনা সংগ্রহের পরিকল্পনা পুতিনের: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিধি আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে।
ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থার গোপনীয় নথির বরাত দিয়ে জেলেনস্কি প্রকাশ করেছেন যে, আগামী সেপ্টেম্বর মাসের শেষভাগে রাশিয়ার আইনসভা ডুমার নির্বাচন সম্পন্ন হওয়ার পর পরই ক্রেমলিন এই বিশাল সেনা সংগ্রহের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট মন্তব্য করেন, "প্রেসিডেন্ট পুতিন এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধের কোনো মানসিকতা পোষণ করছেন না।"
পরমাণু ব্যবহারের আশঙ্কায় তুরস্ক:
এদিকে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মূল ভূখণ্ডের গভীরে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করায় এ সংঘাত বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
বেসামরিক মৃত্যুর হার বৃদ্ধি:
জাতিসংঘের সাম্প্রতিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক মাত্রায় বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যা সংঘাতের ইতিহাসে অন্যতম মারাত্মক হামলা। অন্যদিকে, রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের খারকিভ অঞ্চলে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক।
|