আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
চিফ হুইপ জানান, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এ ভোটগ্রহণ পরিচালিত হবে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য ইসি কর্মকর্তারা নির্বাচন পরিচালনা করবেন এবং সংসদ সচিবালয় তাদের সার্বিক সাচিবিক সহায়তা দেবে।
দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচনকে অংশগ্রহণমূলক করার উদ্দেশ্যে বিরোধী ১১ দলীয় জোটের পক্ষ থেকে সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি;
প্রকাশ্য ভোট ও সংস্কার না হওয়ার বিষয়ে অসন্তোষ:
চিফ হুইপ মো.
পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরে চিফ হুইপ স্পষ্ট জানান, সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন না। প্রকাশ্য ব্যালট ও ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা না থাকলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পেতেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, জুলাই সনদের আওতায় রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনীয় সংস্কারের আশা থাকলেও তা না হওয়ায় বিদ্যমান সংবিধানের আলোকেই এবার নির্বাচন হচ্ছে। তবে আগামী সংসদ অধিবেশনে নতুন বিল আনার মাধ্যমে বিদ্যমান সংবিধান সংশোধন করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে।
|