ঢাকায় নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক পিএলসি

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
ঢাকায় নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক পিএলসি

ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের ‘ট্রেড ডেভেলপমেন্ট’ বিভাগে ‘ম্যানেজার’ পদে নিয়োগ দেবে। আজ ১২ মে থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ব্র্যাক ব্যাংক পিএলসি পদের নাম: ম্যানেজার বিভাগ: ট্রেড ডেভেলপমেন্ট পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: বৈদেশিক মুদ্রা বিনিময় আইন এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য আইনকানুন সম্পর্কে গভীর জ্ঞান থাকা আবশ্যক।

ফুলটাইম (অফিসভিত্তিক) প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় ১৮ মে ২০২৬।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন