কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ৬ জুলাই

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ণ
কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ৬ জুলাই
নিজস্ব প্রতিবেদক: স্কয়ার গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স (প্লান্ট) বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আজ ২৮ জুন থেকে আগামী ৬ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স - প্লান্ট)। কর্মস্থল: পাবনা। শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে এমবিএ ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর।

প্রয়োজনীয় দক্ষতা: ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বাজেট প্রণয়ন, কস্টিং, আর্থিক বিশ্লেষণ বা কর্পোরেট ফাইন্যান্সে বিশেষ দক্ষতা থাকতে হবে। এছাড়া এমএস এক্সেল এবং আর্থিক প্রতিবেদন তৈরির টুলস ব্যবহারে উচ্চতর দক্ষতা আবশ্যক।

সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সব সুবিধাদি পাবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট https://www.sfbl.com.bd ভিজিট করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৬ জুলাই ২০২৬।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন