আইডিএলসি ফিন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি: স্নাতক পাসেই আবেদনের বড় সুযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ণ
আইডিএলসি ফিন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি: স্নাতক পাসেই আবেদনের বড় সুযোগ

অনলাইন ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থান অর্জনকারী আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স পিএলসি (IDLC Finance PLC) তাদের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের জন্য নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ডিসবার্সমেন্ট প্রসেসিং অফিসার’ পদে যোগ্য ও আগ্রহী কর্মী নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের বিস্তারিত বিষয় নিচে তুলে ধরা হলো:

  • প্রতিষ্ঠানের নাম: আইডিএলসি ফিন্যান্স পিএলসি

  • বিভাগের নাম: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (Credit Risk Management)

  • পদের নাম: ডিসবার্সমেন্ট প্রসেসিং অফিসার (Disbursement Processing Officer)

  • পদসংখ্যা: ১ জন

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

  • অভিজ্ঞতা: ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সংশ্লিষ্ট পদে কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও সদ্য পাস করা (অভিজ্ঞতাহীন/ফ্রেশার) প্রার্থীরা নির্দ্বিধায় আবেদন করতে পারবেন।

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করার যোগ্য হবেন।

  • বয়সসীমা: প্রার্থীর বয়স অন্তত ২২ বছর হতে হবে।

  • চাকরির ধরন: পূর্ণকালীন (ফুল টাইম) বেসরকারি চাকরি।

  • কর্মস্থল: হবিগঞ্জ জেলায় মাঠ পর্যায়ে বা কার্যালয়ে সরাসরি কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • বেতন ও সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে প্রার্থীর যোগ্যতার ওপর ভিত্তি করে আকর্ষনীয় বেতন ও প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীদের শীর্ষস্থানীয় অনলাইন জব পোর্টাল বিডি জবসের (Bdjobs) মাধ্যমে সিভি সাবমিট বা আবেদন জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ আগস্ট, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

মন্তব্য করুন