মার্কিন সেনাবাহিনীতে নিয়োগ পেলেন চাঁদপুরের জুম্মান

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ণ
মার্কিন সেনাবাহিনীতে নিয়োগ পেলেন চাঁদপুরের জুম্মান

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার তরুণ জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে (ইউএস আর্মি) যোগ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই উদীয়মান তরুণের গৌরবময় অর্জনে তাঁর পরিবার, স্বজন ও নিজ এলাকায় বইছে আনন্দের জোয়ার।

জুম্মান তপদার হাজীগঞ্জের খাটরা এলাকার বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের জুন মাসে জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। সেখানে কঠোর অধ্যবসায় ও যোগ্যতার স্বাক্ষর রেখে মার্কিন সেনাবাহিনীতে যোগদানের সব কঠিন ধাপ সফলভাবে অতিক্রম করেন তিনি।

সন্তানের এই সাফল্যে উচ্ছ্বসিত জুম্মানের পরিবার। স্থানীয় বাসিন্দারা বলছেন, জুম্মানের এই অনন্য অর্জন হাজীগঞ্জবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁরা তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন।

উল্লেখ্য, জুম্মানের পুরো পরিবার বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন