ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়ার দৃশ্য
কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মাহতাব উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। শুক্রবার বিকেল ৩টার দিকে নরসুন্দা নদীর জায়গা দখল ও সরকারি গাছ কাটার অভিযোগে তাকে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাহতাব উদ্দিন ক্ষমতার দাপট দেখিয়ে নরসুন্দা নদী দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করছিলেন। এছাড়া লেক পাড়ের প্রায় ১০ থেকে ১৫টি ফলজ ও বনজ সরকারি গাছ কেটে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা তাকে হাতেনাতে আটক করে কিশোরগঞ্জ মডেল থানায় সোপর্দ করেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক গণমাধ্যমকে বলেন, মাহতাব উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ দিন ধরে নরসুন্দা নদী দখল এবং সরকারি গাছ কেটে আসছিলেন। আজ এলাকাবাসীকে সাথে নিয়ে তাকে আটক করে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ