ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ফসলের ক্ষেতের ভেতরে গড়ে তোলা একটি বিশাল চোলাই মদের কারখানা ধ্বংস করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানা পুলিশের নেতৃত্বে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাহানপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। মাদক ব্যবসায়ীরা লোকচক্ষুর আড়ালে ফসলের ক্ষেতের ভেতরে এই মদের কারখানাটি গড়ে তুলেছিল।
অভিযান চলাকালে কারখানা থেকে প্রায় ৬৫০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বড় ড্রামসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধারকৃত মদ ও সরঞ্জামগুলো ধ্বংস করা হয়।
ধামইরহাট থানা পুলিশ জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ