ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রকাশিত “গবেষণা সংকলন-২০২৬”-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তাঁর দপ্তরে এই সংকলনের উন্মোচন করেন।
প্রকাশিত এই সংকলনটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত মোট ৩৩০টি গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ স্থান পেয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গবেষণা কার্যক্রমের একটি সমন্বিত চিত্র তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কোনো গবেষণা সংকলন প্রকাশিত হলো। এই সংকলনের অধিকাংশ প্রবন্ধই ইনডেক্স জার্নালে প্রকাশিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন চমৎকার উদ্যোগের সাথে জড়িত সকলকে আমি সাধুবাদ জানাই।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপংকর কুমার, বিজনেস স্টাডিস অনুষদের ডিন ড. মো. সোলায়মান হোসাইন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রবি উল্লাহ এবং রিসার্চ সেন্টারের পরিচালক ড. শামসুল আরেফিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ