ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জেলা পরিষদের প্রশাসকদের জন্য আয়োজিত “জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
এই অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: এরশাদ আলীসহ (ইশা) দেশের বিভিন্ন জেলার নবনিযুক্ত প্রশাসকগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং স্থানীয় সরকার কাঠামো বিষয়ে প্রশাসকদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এর ফলে জেলা পরিষদগুলোর কার্যক্রমে আরও গতিশীলতা ও স্বচ্ছতা আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ