ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের এক ছাত্রলীগ নেতা দলীয় পদ পাওয়ার আশায় রাতের আঁধারে বিতর্কিত দেয়াল লিখন করতে গিয়ে সাধারণ জনগণের হাতে আটক হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) রাতে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সেলিম জেলা পর্যায়ের কিছু নেতার নির্দেশে বিভিন্ন স্থানে দেয়াল লিখন করে আলোচনায় আসার চেষ্টা করছিলেন। এরই ধারাবাহিকতায় রাতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তি চেয়ে দেয়ালে স্লোগান লিখতে থাকেন তিনি। এ সময় স্থানীয়রা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাঁকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পদ বাগিয়ে নিতে এবং জনমনে অস্থিরতা তৈরি করতেই রাতের আঁধারে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। ঝিনাইদহ সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আটক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ