ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলমগীর (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের বাকাই এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শিশুটি আলমগীরের দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় আরও বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে আলমগীর শিশুটিকে ঘরের ভেতর ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আটক আলমগীর একই এলাকার মাহাম শেখের ছেলে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত আলমগীর কিছুটা মানসিক অস্বাভাবিকতায় ভুগছেন। এর আগেও তিনি নিজ পরিবারের সদস্যদের সাথে অনৈতিক ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পূর্বের ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় তিনি আবারও এমন জঘন্য অপরাধ করার সাহস পেয়েছেন বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো ভিকটিম বা বাদীপক্ষের কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ