হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব, সম্পাদক সেলিম

হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব, সম্পাদক সেলিম

জি কে মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের জন্য হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি এবং স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন: সহ-সভাপতি: প্রদীপ দাশ সাগর (যমুনা টেলিভিশন)। সহ-সাধারণ সম্পাদক: আজহারুল ইসলাম মুরাদ। কোষাধ্যক্ষ: জাকারিয়া চৌধুরী (বাংলাদেশ প্রতিদিন ও বাংলা টিভি)। দপ্তর ও প্রকাশনা সম্পাদক: বদরুল আলম (বাংলানিউজ ২৪)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: এম এ আজিজ সেলিম (গ্লোবাল টিভি)।

প্রেসক্লাবের উন্নয়ন ও গতিশীলতা রক্ষায় ১০ সদস্যের একটি শক্তিশালী কার্যনির্বাহী সদস্য প্যানেল গঠন করা হয়েছে। এতে রয়েছেন সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (ইত্তেফাক), বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক (হবিগঞ্জ সমাচার), মোহাম্মদ শাবান মিয়া (প্রতিদিনের বাণী), রুহুল হাসান শরীফ (ইউএনবি), রাসেল চৌধুরী (চ্যানেল ২৪), টিপু চৌধুরী (করতোয়া), হাফিজুর রহমান নিয়ন (প্রথম আলো), নূরুজ্জামান ভূইয়া মামুন (দৈনিক খবর), শাকিল চৌধুরী (৭১ টিভি) এবং নূরুল হক কবির (যায়যায়দিন)।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন সদস্য অন্তর্ভুক্তির কাজ শুরু করা হবে। হবিগঞ্জের সাংবাদিকতার মান উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই কমিটি বদ্ধপরিকর।

নতুন কমিটিকে হবিগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন