ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি বিয়ারসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৪২)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো. নেছার আলীর পুত্র।
কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৯টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল সাহেবখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মিজানুর রহমানকে তল্লাশি করে ১৪৮ বোতল ফেনসিডিল এবং ২৪ পিস বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা জানান, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, কোস্ট গার্ডের অভিযানে আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আগামীকাল তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ