বাস দুর্ঘটনায় চরমোনাই পীর সাহেবের গভীর শোক

বাস দুর্ঘটনায় চরমোনাই পীর সাহেবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ফলে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 

আজ ২৬ মার্চ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ‘ঘটনার অভিঘাতে আমরা বাকরুদ্ধ ও স্তম্ভিত হয়েছি।’

তিনি বলেন, এতোগুলো যাত্রী নিয়ে একটা বাস নদীতে ডুবে যাচ্ছে— এই দৃশ্যে আমরা শিউরে উঠেছি! বাসে থাকা যাত্রীদের পরিণতির ভাবনায় কম্পিত হয়েছি। মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, এই দুর্ঘটনায় যারা মারা গেছেন, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন— এই দোয়া করি এবং বেদানার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

তিনি বলেন, একই সঙ্গে এখানে কারও অবহেলা ছিলো কি না এবং পদ্ধতিগত সমস্যা ছিলো কি না— তা খতিয়ে দেখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর বলেন, ‘আমরা এই ধরণের দুর্ঘটনার কোন পুনরাবৃত্তি দেখতে চাই না।’

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন