ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ) সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে ঘোড়াঘাট উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রুবানা তানজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাউসার এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আমিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তাঁরা বর্তমান প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ