ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করা অন্তত ৫৬টি ড্রোন আটক ও ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে এখন পর্যন্ত এই ড্রোন আটকের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ড্রোন রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হচ্ছিল।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, আগের ২৪ ঘণ্টায় তারা ৫৩টি ড্রোন আটক এবং পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে এসব ড্রোন বা ক্ষেপণাস্ত্র কারা উৎক্ষেপণ করেছে, তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য বা দায় স্বীকারের বিষয়ে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই ড্রোন আটকের ঘটনা ঘটল। এর আগে একই দিনে ওমানের সোহার প্রদেশে ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষের আঘাতে দুই প্রবাসী কর্মী নিহত ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ