ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ক্রীড়া প্রতিবেদক: টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। তবে রান তাড়ায় নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চরম চাপে পড়েছে টাইগাররা। ৪.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫ রান।
পাকিস্তানের ইনিংস: আগে ব্যাট করার সুযোগ পেয়ে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান।
শুরুতেই শাহীন ও ওয়াসিমের তোপ: ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুতেই পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। দলীয় ১৩ রানের মাথায় ব্যক্তিগত ১২ রান (১২ বল) করে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে আবদুল সামাদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। এর আগে শাহীন শাহ আফ্রিদির শিকার হয়ে পতন ঘটে প্রথম উইকেটের।
ক্রিজে শান্ত-লিটন: চরম বিপর্যয়ের মুখে বর্তমানে ক্রিজে রয়েছেন নাজমুল হোসেন শান্ত (০ বলে ০) এবং লিটন দাস (৬ বলে ২)। ৪.১ ওভার শেষে বাংলাদেশের কারেন্ট রান রেট ৩.৬০। জয়ের জন্য এখনও প্রয়োজন ২৬০ রান, যেখানে রিকোয়ার্ড রান রেট ৫.৬৭।
পাকিস্তানের হয়ে পেসার শাহীন আফ্রিদি ২.১ ওভারে ৭ রান দিয়ে ১টি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২ ওভারে ৮ রান দিয়ে ১টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দিয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ