ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশে জরুরি সতর্কতা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের এক জরুরি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাগরিকদের ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান।
জ্বালানি সংকটের আশঙ্কা সভায় জানানো হয়, আন্তর্জাতিক অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে, যার ফলে বিদ্যুৎ ও সার উৎপাদন কিছুটা হ্রাস পেতে পারে। তবে পবিত্র রমজান মাসে জনদুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ সতর্ক থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে।
গৃহীত কঠোর পদক্ষেপসমূহ:
যানবাহন নিয়ন্ত্রণ: জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহন ব্যবহারের অনুরোধ।
আলোকসজ্জা নিষিদ্ধ: সব ধরনের অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার নির্দেশনা।
খোলাবাজারে তেল বিক্রি বন্ধ: খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রি বন্ধ রাখতে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
পাচার রোধ: জ্বালানি পাচার ঠেকাতে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি-কে বিশেষ তৎপর থাকার অনুরোধ জানানো হয়েছে।
সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার বৈশ্বিক এই নেতিবাচক প্রভাব মোকাবিলায় জনগণকে ধৈর্য ধারণ ও সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
এমএম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ