টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়েছি: ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু

টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়েছি: ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। বুধবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই কঠিন সময়ের কথা তুলে ধরেন।

ডা. মিতু জানান, শারীরিক অবস্থা এখন আগের চেয়ে কিছুটা ভালো। গত মঙ্গলবার ড্রেইন টিউব ও ক্যানোলা খোলার পর নিজেকে কিছুটা মুক্ত মনে করছেন তিনি। তবে শরীরের ওপর দিয়ে ব্যাপক ধকল যাওয়ায় এবং হাতে ক্যানোলা করার জায়গা না থাকায় এক পর্যায়ে শিশুদের ক্যানোলা ব্যবহার করতে হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

অসুস্থতার মাঝেই নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের খবর জানিয়ে তিনি বলেন, ঝালকাঠি-১ আসনের (কাঠালিয়া-রাজাপুর) ধর্মীয় প্রতিষ্ঠানের বিশেষ বরাদ্দের কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ১১৩ কোটি টাকার রাস্তাঘাটের কাজও শুরু হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকার জনগণের এক পয়সার হকও নষ্ট হতে দেবেন না এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। অবহেলিত এই অঞ্চলের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবকিছুর জন্য দলের মুখপাত্র আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান।

এমএম/সকালবেলা

মন্তব্য করুন