ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এবার ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে খণ্ড-বিখণ্ড করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেছেন, ইসরায়েল এই দেশটিকে ‘বিভক্ত করতে চাইছে’।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস-এ প্রকাশিত এক বিবৃতিতে লারিজানি বলেন, ইসরায়েলি শাসনের টিকে থাকার আর কোনও পথ নেই, তাই তারা নিজেদের অস্তিত্ব রক্ষায় বড় দেশগুলোকে বিভক্ত করার পথ বেছে নিয়েছে।
বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে লারিজানি তাকে ‘লুটতরাজের প্রকৃত প্রতীক’ হিসেবে অভিহিত করেন। ট্রাম্প ইরানের সম্পদ দখল করার চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ তোলেন।
হুঁশিয়ারি উচ্চারণ করে লারিজানি বলেন, আমেরিকা ও জায়নবাদী শাসন ইরানি জাতির হৃদয় পুড়িয়েছে, আমরাও তাদের হৃদয় পুড়িয়ে দেব।
সূত্র: আল জাজিরা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ